পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
লিঙ্ক কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম

ঝালকাঠি প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে ঝালকাঠির রাজাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের সঞ্চালনায় সভায় মা ইলিশ রক্ষা, জাটকা নিধন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিসহ প্রশাসনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, দেশের অর্থনীতি ও জীবিকায় এর অবদান অপরিসীম। মা ইলিশ রক্ষা না করলে ভবিষ্যতে ইলিশের প্রাপ্যতা মারাত্মকভাবে হ্রাস পাবে। তাই সরকার ঘোষিত সময়কালে নদীতে ইলিশ আহরণ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।”

তিনি আরও বলেন, এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।

সভায় রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় জেলেদের বোঝানোর পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে নদীতে নৌপুলিশ ও নিয়মিত টহল জোরদার করা হবে।

এছাড়া সভায় উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নানা পরামর্শ দেন। তারা মা ইলিশ সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রাজাপুরে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।