পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

রায়পুরে শেখ হাসিনার জন্মদিন পালন; ছাত্র-জনতার বিক্ষোভ।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

মোহাম্মদ মারুফ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের আমিন বাজার থেকে মিছিল নিয়ে তালতলা এসে শেষ হয়।

এর আগে ৫নং চরপাতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম ফয়সালের নেতৃত্বে রাতের বেলায় গোপনে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। পরেরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে দেখা যায় সেখানে আরও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজন হোসেন পাটওয়ারী, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আলম।

ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়লে ব্যপক আলোচনা সমালোচনার জন্ম নেয়। নিষিদ্ধ আওয়ামীলীগ মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে বলে অভিযোগ করে কেউ কেউ বিএনপি ও জামায়াতের নিরবতাকে দায়ী করছেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত সবাই শেখ হাসিনার জন্মদিন পালনে অংশগ্রহণকারী সবাইকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।