পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
লিঙ্ক কপি হয়েছে!

বাবুগঞ্জে নিজ মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পিএম

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি( বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব মানিককাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের প্রয়াত মেম্বার শাহজাহান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তিনি নিজের মুরগির খামারে প্রবেশ করলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওমর ফারুক দুই ছেলের জনক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুকে ঘিরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও শোকাভিভূত পরিবেশ বিরাজ করছে।