পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা
লিঙ্ক কপি হয়েছে!

রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার পাটওয়ারীর নেতৃত্বে একই ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুন পাটোয়ারীর জমিতে কাজ করতে বাঁধা দেন এবং কাজের অনুমতির শর্তে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী হুমায়ুন পাটোয়ারী অভিযোগ করে আরো বলেন, মানিকের পুল সংলগ্ন ১০ ডিসিম জমি তারা ক্রয় করেছেন এবং সব কাগজপত্র বৈধ। এমনকি সালিশি বৈঠকেও তাদের পক্ষে রায় আসে। তবুও দেলোয়ার হোসেন পাটোয়ারী ও স্থানীয় আ.লীগ নেতা সাবেক কাউন্সিলর আহসান মাল জমি দাবি করে কাজ করতে বাঁধা দেন এবং মারধর করেন। শুক্রবার সকালে জমিতে কাজ করতে গেলে তিনি ও তার অন্তত আটজন স্বজন হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় দেলোয়ার হোসেনের নেতৃত্বে তার বোনসহ কয়েকজন হুমায়ুন পাটোয়ারীর পরিবারকে মারধর ও গালমন্দ করেন।

অভিযোগ প্রসঙ্গে দেলোয়ার হোসেন পাটোয়ারী চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি জমিতে বাঁধা দেওয়ার কথা স্বীকার করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদাবাজি বা মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।