পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা
লিঙ্ক কপি হয়েছে!

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম
কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত (১৪) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নারিকেল পাড়ার জন্য তাদের বাড়ির পাশে নারিকেল গাছে উঠলে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের শহিদুল্লাহ ছেলে সিফাত (১৪) আজ শুক্রবার সকালে নারিকেল পাড়ার জন্য তাদের বাড়ির পাশে নারিকেল গাছে উঠে। এ সময় তার হাতে থাকা দা দিয়ে নারিকেল গাছের কাঁচা একটি ডাল কাটতে গেলে সেটি কাৎ হয়ে বিদ্যুতের মেইন লাইনের তারের উপর পড়ে। সাথে সাথে পুরু নারিকেল গাছটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত নারিকেল গাছেই মৃত্যু বরণ করে।

স্থানীয় লোকজন তাৎক্ষণিক কেন্দুয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পল্লী বিদ্যুৎ এর লাইন বন্ধ করে সিফাতের মৃতদেহ নারিকেল গাছ থেকে নামিয়ে আনে।

সিফাতের মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে