পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা
লিঙ্ক কপি হয়েছে!

স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলনঃ মিথ্যা ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ভিডিও তৈরি ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকাল ৫ টায় বাবুগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে কামরুল হাসান সোহাগ বলেন, বিরোধী মত দমনে একটি প্রভাবশালী মহল সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে এবং তা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, ওই ভিডিওতে রহমতপুরে তার নামে ভুয়া বাস কাউন্টার ও ব্যবসাপ্রতিষ্ঠান দেখানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তিনি স্পষ্ট করে বলেন, রহমতপুরে আমার নামে কোনো কাউন্টার নেই, এটি আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

সংবাদ সম্মেলনে কামরুল হাসান সোহাগ আরও বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও তাদের সহযোগীরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আশা করি, সাংবাদিক ভাইয়েরা এসব মিথ্যা তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রচার করবেন এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবেন।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের বাবুগঞ্জ উপজেলার নেতাকর্মীরা ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।