লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি–আওয়ামী লীগ মিলে চালাচ্ছে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম!
লক্ষ্মীপুর প্রতিনিধি, মোঃ মারুফ: লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি–আওয়ামী লীগ মিলে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালিয়ার চর দিঘি, ২নং ওয়ার্ডের চান্দার খাল এবং ৬ ও ৭নং ওয়ার্ডের মেঘনার শাখা খাল ও স্টিল ব্রিজ এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন চলছে।
স্থানীয়দের অভিযোগ, এসব স্থানে দিনের পর দিন বালু উত্তোলনের কারণে আশপাশের ফসলি জমি ও বসতবাড়িগুলো হুমকির মুখে পড়েছে। নদীর তীরের ভাঙন বেড়ে গেছে, আর প্রশাসনের চোখের সামনেই এই অবৈধ বালু ব্যবসা চলছে।
গোপন সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা মিলে এই বালু উত্তোলন কার্যক্রম পরিচালনা করছে। তবে ঘটনাটির পূর্ণাঙ্গ তথ্য এখনো স্পষ্ট নয়।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু তোলা চলতে থাকলে অচিরেই নদী ভাঙনে অনেক ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
লক্ষ্মীপুর প্রতিনিধি : মোঃ মারু
