পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বিএলডিপি কেন্দ্রিয় চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পিএম

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষীপুরের রামগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টেরে রোববার বিকেলে কেন্দ্রিয় বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে রামগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়েত ইসলাম মহিলা বিভাগের কার্যক্রম বিষয় বেআইনী ও ঔদ্বত্যপূর্ণ বক্তব্য প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াত আমীর মো: নাজমুল হাসান পাটওয়ারীর এবং প্রতিবাদ লিপি পাঠ করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো: এমরান হোসেন।

বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসান বান্না, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল ইলিয়াস সহ অনেকে।

বক্তরা বলেন শাহাদাত হোসেন সেলিম শনিবার রামগঞ্জ বিএনপির একটি সভায় বক্তব্য দেওয়ার সময় বলেন জামায়াত মহিলা বিভাগের কার্যক্রম সম্পূর্ণ বেআইনী,অগণতান্ত্রিক, ঔদ্বাত্যপূর্ণ ও উস্কানী মূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন যাহারা ধর্মিয় দোহাই দেন,বেহেশতের দোহাই দেন, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভুল বুজাচ্ছেন তাহলে সেখানে ১৪৪ দফা (ধারা) করবেন। কেউ দাঁড়ি পাল্লা ভোট করলে তাহার জিহবা টেঁনে ছিড়বেন।

বক্তারা বলেন তাঁর উস্কানীমূলক বাংলাদেশের আইন ও গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী।