পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা

ঢাকা প্রতিনিধি, মোঃ কাউছার: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহন শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে ময়মনসিংহ থেকে ঢাকাসহ সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

ধর্মঘটের কারণে বিভিন্ন টার্মিনাল ও সড়কে যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে। অনেকে বিকল্প কোনো পরিবহন না পেয়ে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, মিথ্যা মামলায় শ্রমিকদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে এ ধর্মঘট শুরু হয়েছে।

তাদের দাবিগুলো হলো — শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মিথ্যা মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং হয়রানির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।

আন্দোলন চলাকালীন সময়ে শ্রমিকদের ব্যানারে লেখা ছিল — “মিথ্যা অপবাদে শ্রমিকের পেটে লাথি মারা মানবো না,
ঝড়ঝঞ্ঝা করে গাড়ি বন্ধ করা চলবে না, শ্রমিক ও যাত্রী হয়রানি থেকে মুক্তি চাই।”

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই অনশন ধর্মঘট চলবে।