পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম

রকি চৌধুরি: শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে ২য় ও ৪র্থ পর্বের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হয় ইনস্টিটিউটের মাঠে, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রোমাঞ্চকর এই খেলায় দুই দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিলেও নির্ধারিত সময়ের খেলায় কোনো গোল না হওয়ায় ম্যাচটি ০–০ সমতায় শেষ হয়।

খেলা শেষে শেরপুর জেলা ছাত্রদলের সংগ্রামী (সাধারণ সম্পাদক প্রিয় নাঈম হাসান উজ্জ্বল ভাইকে) ধন্যবাদ জানায় ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় জার্সি উপহার দেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, খেলাধুলার প্রতি আগ্রহ এবং সংগঠনের প্রতি ঐক্য আরও দৃঢ় হয়েছে