পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৭ জন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম

ঢাকা প্রতিনিধি। মোঃ কাউছার: দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক আকার নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে দুইজন রাজধানী ঢাকার এবং একজন ঢাকার বাইরের জেলার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে।

বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫০০ জনের বেশি রোগী। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন প্রায় ১ হাজার ৯০০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে অনিয়মিত বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে এডিস মশার প্রজনন বেড়েছে। তারা সবাইকে ঘরবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।