পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

বৈরাগীরচর পূর্ব পাড়ায় হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম

বিশেষ প্রতিনিধি। মোঃ কাউছার: বৈরাগীর চর পূর্ব পাড়া স্বপ্নছোয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৪ই অক্টোবর ২০২৫ ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৈরাগীরচর পূর্ব পাড়া ফূরকানিয়া ক্বাওমী মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলাকার শিশু-কিশোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের সুন্দর কণ্ঠে হামদ, নাত ও কেরাত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক স্বপ্নছোয়া ফাউন্ডেশনের কর্মকর্তারা।

ফাউন্ডেশনের সদস্যরা জানান, এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইসলামি সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে নৈতিক চেতনা জাগিয়ে তোলাই মূল লক্ষ্য।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”