পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

আবারও আলিম পরীক্ষায় দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম

মিল্লাত প্রতিনিধি, মাহমুদুল হাসান: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে আবারও দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী

বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট ১,২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১,২৭২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১,২৬০ জন উত্তীর্ণ হয়েছেন, যা ৯৯.০৬ শতাংশ সাফল্যের হার নির্দেশ করে।

এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী GPA-5 অর্জন করে এক অনন্য রেকর্ড গড়েছে।
বিজ্ঞান বিভাগে মোট ৫১৭ জন শিক্ষার্থী পাস করেছেন, অকৃতকার্য মাত্র ৩ জন, আর GPA-5 পেয়েছেন ৩৯০ জন।
অন্যদিকে সাধারণ বিভাগে ৭৪৩ জন উত্তীর্ণ, অকৃতকার্য ১৪ জন, এবং GPA-5 অর্জন করেছে ২৭১ জন শিক্ষার্থী।

ফলাফলের এই ধারাবাহিক উৎকর্ষতা আবারও প্রমাণ করেছে যে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা শুধু গাজীপুর নয়, বরং গোটা দেশের অন্যতম শ্রেষ্ঠ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই অসাধারণ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।