পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

আলিম পরীক্ষায় দারুননাজাত কামিল মাদরাসার শিক্ষার্থী এন. এইচ. এম. জোনায়েদ সিদ্দিকীর অসামান্য সাফল্য

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: এবারের ২০২৫ সালের আলিম পরীক্ষায় জিপিএ–৫ (A+) অর্জন করেছেন শেরপুর জেলার কৃতি সন্তান এন.এইচ.এম. জোনায়েদ সিদ্দিকী। তিনি  দেশের অন্যতম শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে আলিম পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় সারাদেশে পাশের হার ৯৩.৮৭%, আর দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা দেখিয়েছে অনন্য সাফল্য—এ প্রতিষ্ঠানের পাশের হার ৯৯.৪২%, যেখানে ৬২৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ–৫ অর্জন করে। সেই উজ্জ্বল তালিকায় নিজের নাম যুক্ত করেছেন এন.এইচ.এম. জোনায়েদ সিদ্দিকী, যিনি এর আগে দাখিল পরীক্ষায় GPA: A গ্রেড পেয়েছিলেন শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, শ্রীবরদী, শেরপুর থেকে।

এই সফলতার পেছনে রয়েছেন তাঁর পিতা মাওলানা মোহাম্মদ আবু রায়হান, যিনি দিঘীরপাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঝিনাইগাতী, শেরপুর-এর সহকারী অধ্যাপক (আরবি) ও মাতা নুরুন্নাহার জোসনা একজন শিক্ষানুরাগী ও নিবেদিতপ্রাণ মা, যিনি সর্বদা সন্তানের নৈতিক ও মানসিক বিকাশে অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জোনায়েদ বলেন, “এই ফলাফল আমার নয়, এটি আমার পিতা-মাতার দোয়া, শিক্ষকদের পরিশ্রম আর আল্লাহর অশেষ রহমতের ফল। আমার লক্ষ্য জীবনে একজন উত্তম মানুষ হওয়া, ইসলামের খেদমতে নিজেকে নিবেদিত করা এবং উচ্চ শিক্ষার মাধ্যমে সমাজে আলো ছড়িয়ে দেওয়া।”

তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাঁরা বিশ্বাস করেন, এই মেধাবী তরুণ ভবিষ্যতে দেশ ও ইসলামের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।