পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে জেরিন-মুনতাসির

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩০ পিএম
তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে জেরিন-মুনতাসির

রাইহান উদ্দিন: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী হুমাইরা খানম জেরীন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের তারেক আল মুনতাছির।

গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নেতৃত্বে সভাপতি মনোনীত হওয়া হুমাইরা খানম জেরীন চট্টগ্রাম কলেজ সমাজবিজ্ঞান বিভাগে (২০২১–২২ শিক্ষাবর্ষ)
পড়াশোনা করছেন। আর সাধারণ সম্পাদক মনোনীত হওয়া তারেক আল মুনতাছির কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের (২০২৩–২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

উল্লেখ্য, উভয়ই গত কমিটিতে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের অভ্যন্তরে তাঁরা পরিচিত মুখ এবং নেতৃত্বদানের অভিজ্ঞতাও রয়েছে।

২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের কলাম লেখার দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। লেখালেখির মাধ্যমে প্রগতিশীল ও চিন্তাশীল সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি নিয়মিত আয়োজন করে আসছে সেমিনার, কর্মশালা ও লেখক সম্মেলন।