পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

এইচএসসিতে ফলাফল খারাপ হওয়ায় আত্মহত্যা করলেন মদনমোহন কলেজের ছাত্র

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম

সিলেট প্রতিনিধি, রুহিন ইসলাম: এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশিত না হওয়ায় আত্মহত্যা করেছেন সিলেটের মদনমোহন কলেজের এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম সাফকাত জাহান শাহজি। তিনি কলেজটির ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেটের মোগলাবাজার থানাধীন নিজ বাসভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সাফকাত। একপর্যায়ে তিনি নিজ কক্ষে আত্মহত্যা করেন।

সাফকাতের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও কলেজজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।