পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

আর কত রক্ত দিতে হবে? — জুবায়েদ হত্যার বিচার চেয়ে টঙ্গী কলেজে ছাত্রদলের বিক্ষোভ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম

বিশেষ প্রতিনিধি, মির্জা নাদিম: রাজধানীর আরমানীটোলার পানির পাম্প গলিতে সংঘটিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জুবায়েদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, সদস্য সচিব মো. আলা উদ্দিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, যুগ্ম আহ্বায়ক আদিল মাহমুদ নিপুনসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

এসময় আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন, “সাম্য, পারভেজসহ এই সরকারের আমলে যত্রতত্রভাবে ছাত্রদল নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে—এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আমরা আমাদের ভাই জুবায়েদের হত্যার বিচার চাই।”

সদস্য সচিব মো. আলা উদ্দিন সুমন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল রক্ত দিয়েছে, কিন্তু এখনো আমরা কোনো বাস্তব পরিবর্তন দেখতে পাইনি। আজও ছাত্রদল নেতারা হত্যার শিকার হচ্ছেন, অথচ সুষ্ঠু তদন্তের কোনো উদ্যোগ দেখা যায় না। আমরা দ্রুত আইনি পদক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত চাই।”

সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি বলেন, “ছাত্রদলের আর কত রক্ত দিতে হবে? এত হত্যার পরও কোনো ঘটনার বিচার হয়নি। আমরা জুবায়েদ হত্যার দৃশ্যমান বিচার চাই, নতুবা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে সরকারের নীরবতা উদ্বেগজনক। তারা রাজনৈতিক সহিংসতা বন্ধ ও শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে ছাত্রদল নেতারা ঘোষণা দেন, জুবায়েদ হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা প্রতিবাদ কর্মসূচি ও আইনগত আন্দোলন অব্যাহত রাখবেন