পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়: প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরির উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশা চত্বর সংলগ্ন সুফিয়া কামাল রোড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই উদ্যোগের নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোঃ সাব্বির হোসাইন। তাঁর নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন গাছে পাখিদের জন্য হাঁড়ি টানানো হয়, যাতে তারা নিরাপদে বাসা বাঁধতে পারে।

ছাত্রদল নেতা মোঃ সাব্বির হোসাইন বলেন,ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, আমরা সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধ। পাখিদের জন্য আশ্রয় তৈরি করা আমাদের পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসারই প্রকাশ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ, সুন্দর ও পাখিবান্ধব করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।”