পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ঢাকার লোকাল বাসে পোশাক নিয়ে মন্তব্য, জুতাপেটা করলেন তরুণী

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম

রাজধানীর একটি লোকাল বাসে পোশাক নিয়ে মন্তব্যের ঘটনায় এক তরুণী প্রতিবাদ জানিয়ে এক যাত্রীকে জুতাপেটা করেছেন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাসে থাকা তরুণীর পোশাক নিয়ে মন্তব্য করেন। এতে তরুণী প্রতিবাদ করে সামনের দিকে এগিয়ে যান এবং ওই ব্যক্তির কাছে জবাব চান। এক পর্যায়ে কথা কাটাকাটির পর ব্যক্তি তরুণীকে চড় মারেন। সঙ্গে সঙ্গে তরুণীও জুতা খুলে পাল্টা আঘাত করেন।

পরে দেখা যায়, বাসের ভেতরে উভয়ের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আশপাশের যাত্রীরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ঘটনাটি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন।