পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১১ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা.শফিকুর রহমান

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
|

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন কমিশনের প্রধান মাওলানা এটিএম মা’ছুম ১ নভেম্বর (শনিবার) রাতে আমির নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এর আগে ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের (সদস্যদের) মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল প্রকাশ করেন, যেখানে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হন।