পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সাঁথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রোকন বৈঠক অনুষ্ঠিত

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ ০৮ নভেম্বর শনিবার রোকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সাঁথিয়ার বোয়াইলমারী কামিল মাদরাসার মাওলানা আব্দুল আজিজ মিলনায়তনে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান।

দারসুল কোরআন পেশ করেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ড. ইদ্রিস আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সেক্রেটারি আব্দুল গাফফার খান। তিনি রোকনদের আদর্শিক দৃঢ়তা, শৃঙ্খলা ও সমাজে ইসলামী দাওয়াতের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র, ৬৮-পাবনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি তাহাজ্জুদ নামাজের গুরুত্ব, ধৈর্যের মূল্যবোধ এবং একজন মুমিনের জীবনে আল্লাহভীতির বাস্তব অনুশীলন নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল কুদ্দুস, উপজেলা কর্মপরিষদের সভাপতি ও সাঁথিয়া পৌরসভা মেয়র পদপ্রার্থী মোস্তফা কামাল মানিক, ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসানসহ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দ ও রোকন সদস্যবৃন্দ।

 

আবু ছাহিম

সাঁথিয়া, পাবনা।