পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ছাত্রলীগ থেকে ছাত্রদল: রেদওয়ান হোসেন মুন্নার রাজনৈতিক পালাবদল

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১১:৪২ পিএম

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ বাজারের পাশে অবস্থিত কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে কলেজটির সাবেক ছাত্রলীগ নেতা রেদওয়ান হোসেন মুন্নাকে ঘিরে।

একসময় তিনি ছিলেন কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ও নেতা। আওয়ামী লীগের রাজনীতির মাঠে তার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অতীতে তাকে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে, পোস্টার হাতে ভোট চাইতে ও লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

তবে সময়ের সঙ্গে তার রাজনৈতিক অবস্থান বদলেছে। বর্তমানে রেদওয়ান হোসেন মুন্না কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি তাকে দেখা গেছে বিএনপির মনোনীত লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনি’র সঙ্গে বিভিন্ন প্রচারণা ও কর্মসূচিতে অংশ নিতে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মুন্নার এই পরিবর্তনকে ঘিরে চলছে নানামুখী আলোচনা। কেউ একে ব্যক্তিগত মতাদর্শের রূপান্তর হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন।