পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

জামায়াতের বিক্ষোভ সমাবেশ: ‘স্বৈরাচারী নীলনকশা’ প্রতিহত করার অঙ্গীকার

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

প্রতিবেদক, সাব্বির হোসাইন: ​তথাকথিত ‘স্বৈরাচারী’ শক্তির কর্মসূচি প্রতিহত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাসন থানার উদ্যোগে গাজীপুরে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার, মাগরিবের নামাজের পরপরই গাজীপুর চৌরাস্তায় সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভকারীরা চৌরাস্তা চত্বর প্রদক্ষিণ করে জামে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত জনসভায় মিলিত হন। সেখানে জানানো হয় যে, আগামীকাল আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জামায়াতে ইসলামী দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের আয়োজন করছে।

​মিছিলে অংশগ্রহণকারীরা “আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না,” “স্বৈরাচার নিপাত যাক, জামায়াতে ইসলামী জিন্দাবাদ,” এবং “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” ইত্যাদি উত্তেজনাপূর্ণ স্লোগানে গাজীপুর চৌরাস্তা এলাকা প্রকম্পিত করে তোলে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানা কেন্দ্রীয় শূরা সদস্য মো: আবজাল হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হোসেন আলী দৃঢ়তার সাথে বলেন, “আওয়ামী স্বৈরাচার দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের এই ষড়যন্ত্রমূলক অপচেষ্টাকে সফল হতে দেব না, ইনশাআল্লাহ।”

​বিশেষ অতিথি মো: আবজাল হোসেন তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নব্য স্বৈরাচারকে প্রতিরোধ করতে আপনারা আগামীকাল বিভিন্ন স্থানে অবিচল ও সুসংগঠিত অবস্থান গ্রহণ করুন।