পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো Global Climate Strike 2025

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০২:২০ এএম
ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো Global Climate Strike 2025

বিশেষ প্রতিনিধি, মোঃ কাউছার: বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে আজ ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হলো “Global Climate Strike 2025”। এ কর্মসূচির মূল আয়োজন করে OAB Foundation, এবং এতে সহযোগী হিসেবে অংশ নেয় বিভিন্ন youth partner সংগঠন।

ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানের মাধ্যমে তরুণরা জলবায়ু ন্যায়বিচার, ন্যায্য জ্বালানি রূপান্তর (Just Transition), এবং পরিবেশবান্ধব উন্নয়ন ব্যবস্থার দাবি জানান। অংশগ্রহণকারীদের অনেকেই “Climate Justice” লেখা হেডব্যান্ড পরে মিছিলে যুক্ত হন।

আয়োজকরা জানান, “জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি যেসব দেশে হয়, বাংলাদেশ তার অন্যতম। তাই তরুণ সমাজের কণ্ঠস্বর এখনই এক হওয়া জরুরি।”

প্রতিবাদকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে দেখা যায়—“Ensure Just Transition” “#JustTransitionNow”

দিনব্যাপী এ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক তরুণদের জলবায়ু সচেতনতা ও পরিবেশ রক্ষায় তাদের দৃঢ় ভূমিকার প্রতিফলন বহন করে।