পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

লঞ্চঘাটে চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতা আটক

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে চাঁদা তোলার অভিযোগে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়নকে দুই সহযোগীসহ আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম।

আটক নয়ন রামগতি আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। আটক অপর দু’জন হলেন—আহাদ আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে এবং ইকবাল হোসেন রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে।

কোস্টগার্ড জানায়, লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নয়নসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে রশিদ বই উদ্ধার করা হয়, তবে লঞ্চঘাটের ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে তাদের রামগতি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “কোস্টগার্ড তিনজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে। থানায় হস্তান্তরের পর মামলা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, “ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”