পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ এএম

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু’র পিএস সাগর মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মাত্র এক মিনিট আগে, রাত ৭টা ২৯ মিনিটে একই আইডি থেকে ‘Resignation’ শব্দটি সম্বলিত একটি হ্যাশট্যাগযুক্ত স্ট্যাটাস প্রকাশিত হয়, যা থেকেই মূলত অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সুরক্ষিত করার কাজ শুরু করেছে বলে জানা গেছে। তবে হ্যাকিংয়ের উৎস বা উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।