পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

বিজয় দিবস উপলক্ষে প্যাডিংটন ওপেন স্কাউট গ্রুপের পুষ্পস্তবক অর্পণ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে প্যাডিংটন ওপেন স্কাউট গ্রুপ, কিশোরগঞ্জ এর পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ ১৬ই ডিসেম্বর গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি জনাব মহবুবা নাসরিন (উডব্যাজার) বিসিএস( সাধারণ শিক্ষা), গ্রুপ সম্পাদক জনাব

এ কে এম নাজমুল করিম (উডব্যাজার) ও কোষাধ্যক্ষ জনাব তানজিদুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন আর এস এল জনাব মোহাম্মদ তানভীর রশিদ অর্নব এবং ইউনিটের রোভার ও গার্ল ইন রোভারগণ

বিজয় দিবসে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্কাউট গ্রুপের সভাপতি সকলকে দেশ প্রেম ও সংস্কৃতি সভ্যতা ও স্কাউটিং এর বিষয়ে বলেন এবং স্কাউটদেরকে সেচ্ছাসেবায় আরো প্রণোদিত হতে বলেন।

গ্রুপ সম্পাদক জনাব নাজমুল করিম (উডব্যাজার) মুক্তিযুদ্ধ ও স্কাউটিং নিয়ে বলেন- ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও আবেগঘন অধ্যায়। এই দিনে আমরা স্মরণ করি সেইসব বীর শহীদকে, যাঁদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, লাল-সবুজের পতাকা ও সার্বভৌম বাংলাদেশ।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্কাউটদের জীবনে গভীর ও অনুপ্রেরণাদায়ক প্রভাব ফেলে। স্কাউটিং শিক্ষা দেয় দেশপ্রেম, ত্যাগ, শৃঙ্খলা ও মানবসেবার আদর্শ—যা আমাদের শহীদদের জীবনাদর্শেরই প্রতিফলন। তাঁদের আত্মবলিদান আমাদের শেখায়, স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করাই প্রকৃত সেবা।

একজন স্কাউট হিসেবে আমরা শপথ করি—সৎ, সাহসী ও দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে উঠব। এই শপথের শক্তি আমরা পাই শহীদদের আত্মত্যাগ থেকে। তাঁদের আদর্শ আমাদের প্রেরণা দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, মানবতার পক্ষে কাজ করতে এবং দেশের সংকটে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতে।

আজকের এই বিজয়ের দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা অঙ্গীকার করি—তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা নিরলসভাবে কাজ করে যাব। স্কাউটিংয়ের নীতি ও আদর্শে নিজেকে গড়ে তুলে স্বাধীনতার মূল্য রক্ষা করাই হবে আমাদের সর্বোচ্চ দায়িত্ব।

শহীদদের আত্মা শান্তিতে থাকুক।

মহান বিজয় দিবসে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন মুক্ত স্কাউট অঙ্গনকে আরও উন্নত করবে বলে তাঁরা আশা ব্যক্ত করেন।