পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

সাঁথিয়া কলেজ শিবিরের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ এএম

আবু ছাহিম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাঁথিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাব্বির ইসলাম। এরপর দেশাত্মবোধক ইসলামী সংগীত পরিবেশন করেন রিয়াদ হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসান। তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। তিনি আরও বলেন, বিজয়ের চেতনা ধারণ করে দেশ ও সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি সাফায়েতুল্লাহ হৃদয়, সাঁথিয়া পৌর শাখার সেক্রেটারি নুর নবীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রসমাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাঁথিয়া সরকারি কলেজ শাখার সভাপতি আসলাম খান।

আলোচনা সভা শেষে ১৯৭১ ও ২০২৪ সালের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।