পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

তারেক রহমানের আগমন উপলক্ষে টঙ্গীতে যুবদলের আনন্দ শোভাযাত্রা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ এএম

গাজীপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে আগমন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনের উদ্যোগে টঙ্গীর হোসেন মার্কেট থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে খাঁ-পাড়া রোডের মাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজপথ মুখরিত করে তোলেন।

সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা শেখ মো. সুমন বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের দেশে আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, “দেশনায়কের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন আশা জেগেছে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।”