পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন
লিঙ্ক কপি হয়েছে!

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে ৪ বছরের শিশুর মৃত্যু

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস লেগে সাফওয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান ওই গ্রামের মানিকের ছেলে। মানিক পেশায় একজন কভারভ্যানচালক। পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মানিক। এ সময় সাফওয়ান ঘরের ভেতর খেলাধুলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে ঘরের ভেতরে ঝুলে থাকা ব্যাটারিবিহীন ও বিদ্যুৎবিহীন সোলার বিদ্যুতের তার শিশুটির গলায় পেঁচিয়ে ফাঁস লেগে যায় বলে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে শিশুটির মৃত্যু শ্বাসরোধে হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। ঘটনার সময় শিশুটির মা ঘরে টেলিভিশন ও মোবাইল ফোন দেখছিলেন। এতে শিশুটির বোনসহ পরিবারের কেউই তাৎক্ষণিকভাবে বিষয়টি খেয়াল করতে পারেননি। পরে শিশুটিকে গলায় ফাঁস আটকানো অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।