পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন
লিঙ্ক কপি হয়েছে!

নৃশংস হামলায় রক্তাক্ত বৃদ্ধা, মাথায় ২৪ সেলাই—আশঙ্কাজনক অবস্থা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুরে প্রতিবেশীর নৃশংস হামলায় এক বয়স্ক নারী গুরুতর আহত হয়েছেন। হামলার ফলে তার মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হয়। পরে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে মাথায় ২৪টি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, গুরুতর আঘাতের কারণে তার দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে কাজিপুর উপজেলার একটি গ্রামীণ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে ভুক্তভোগী নারীর স্বামী গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে।

স্বামীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্তরা ওই বয়স্ক নারীর ওপরও হামলা চালায়। অভিযোগ রয়েছে, এ সময় তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং নির্মমভাবে মারধর করা হয়। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে সিরাজগঞ্জ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, মাথায় গভীর আঘাতের কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। অস্ত্রোপচারের মাধ্যমে মাথায় ২৪টি সেলাই দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন— বাবু মিয়া (৩৭), দুদু মিয়া (৪২), গোলাম রব্বানী (৫০) এবং ঠান্ডু মিয়া (৫২)।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্ত চলছে। দোষীদের পরিচয় যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।