পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন
লিঙ্ক কপি হয়েছে!

অপারেশন ডেভিল হান্টে বাবুগঞ্জের ইউপি সদস্য আব্দুস সালামকে আটক!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে নাশকতার অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত আব্দুস সালাম কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ থানার সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি একটি বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে আব্দুস সালামের নাম অন্তর্ভুক্ত ছিল।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ এহতেশামুল ইসলাম জানান, থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে একটি সূত্রের দাবি, ইউপি সদস্য আব্দুস সালাম থানায় একটি শালিশি বৈঠকে অংশ নিতে এলে সেখান থেকেই পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।