পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

পাবনার বেড়া পাম্পিং স্টেশনের চলতি মৌসুমের সেচ কার্যক্রমের শুভ উদ্বোধন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

সাঁথিয়া প্রতিনিধি: পাবনার বেড়া যান্ত্রিক পাম্পিং স্টেশনের চলতি মৌসুমের শেষ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পাম্পিং স্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব সুধাংশু কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা যান্ত্রিক পাম্প স্টেশনের নির্বাহী প্রকৌশলী জনাব নওফেল উদ্দিন আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী জনাব শারমিন আক্তার সেতু, উপবিভাগীয় প্রকৌশলী জনাব হায়দার আলী এবং উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোতাহার হোসেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বক্তারা পাম্পিং স্টেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।