পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত! মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ নভেম্বরের মধ্যে
লিঙ্ক কপি হয়েছে!

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাঁথিয়ায় শিবিরের বিক্ষোভ মিছিল

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম

আবু ছাহিম। সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবির পাবনা সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর সাঁথিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান। পরিচালনা করেন উপজেলা শিবিরের সেক্রেটারি সাফায়াত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জেলার দপ্তর সম্পাদক আবুল বাসার বলেন, সামনে জাতীয় নির্বাচন। বিএনপি ভালোভাবেই জানে, ২০ জানুয়ারি শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হলে এবং সেখানে ছাত্রদল পরাজিত হলে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে যাবে। এ লজ্জাজনক পরাজয় এড়াতেই তারা শাকসু নির্বাচন স্থগিতে ষড়যন্ত্র করছে। তারা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে চায় না।

সভাপতির বক্তব্যে জেলার দপ্তর সম্পাদক আবুল বাসার বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রশিবির মাঠে নেমেছে এবং শাকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় আরও বক্তৃতা করেন ছাত্রশিবির সাঁথিয়া উপজেলার সাবেক সভাপতি মুহতাসিম বিল্লাহ সাদ, সাবেক সভাপতি শিখন মোল্লা প্রমুখ।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতাসহ শিক্ষার্থী অংশ নেন।