পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

গুরুদয়াল সরকারি কলেজে আবারো আয়োজিত হচ্ছে পিঠা উৎসব।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

গুরুদয়াল কলেজ প্রতিনিধি (কিশোরগঞ্জ): আবারও উৎসবের আমেজে মুখর হতে যাচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ। বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শীতের আনন্দকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব–২০২৬।

এই উৎসবে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধ চিতইসহ নানান ধরনের ঐতিহ্যবাহী ও বাহারি পিঠা পাওয়া যাবে। পিঠার স্বাদ আর উৎসবের আনন্দে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হবে পুরো ক্যাম্পাস।

আগামী ৩১ জানুয়ারি, গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাসের কৃষ্ণচূড়া চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবটি সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এটি উদযাপন করা হবে।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও পিঠা উৎসব ঘিরে কলেজে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।