পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত! মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ নভেম্বরের মধ্যে
লিঙ্ক কপি হয়েছে!

গুরুদয়াল সরকারি কলেজে বই উৎসবে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বই উৎসব। উৎসবকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকেই বিভিন্ন বিভাগ ও শ্রেণির শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করতে কলেজ ক্যাম্পাসে জড়ো হন।

বই উৎসবে দেশীয় ও প্রখ্যাত প্রকাশনীর নানা ধরনের শিক্ষামূলক, সাহিত্যিক ও সৃজনশীল বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়। বিশেষ ছাড়ে বই সংগ্রহের সুযোগ থাকায় শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ। বইয়ের স্টলগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি এবং প্রাণচঞ্চল উপস্থিতি উৎসবের পরিবেশকে আরও বর্ণিল করে তোলে।

অনুষ্ঠানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চাকে আরও গতিশীল করতেই এই আয়োজন। শিক্ষার্থীরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে নিয়মিত বই উৎসব আয়োজনের দাবি জানান।

দিনব্যাপী এ বই উৎসবটি শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।