পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

সাঁথিয়া উপজেলা মসজিদে জুমার খুতবায় যাকাতের গুরুত্ব তুলে ধরলেন এমপি নাজিবুর রহমান মোমেন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:দেশের উন্নয়ন এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে যাকাতের গুরুত্ব তুলে ধরে পাবনার সাঁথিয়া উপজেলা মসজিদে জুমুআর খুতবা দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

শুক্রবার জুমার নামাজের আগে দেওয়া খুতবায় তিনি বলেন, ইসলাম মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। আর সেই শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো যাকাত। যাকাতের মাধ্যমে সমাজের ধনী ও গরিব মানুষের মধ্যে বৈষম্য কমে আসে এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নত হয়।

তিনি আরও বলেন, যাকাত শুধুমাত্র একটি দান নয়, বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। সঠিকভাবে যাকাত আদায় করা হলে সমাজে দারিদ্র্য অনেকটাই কমে আসতে পারে এবং অসহায় মানুষ নতুন করে বাঁচার আশা পায়।

খুতবায় তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, সামর্থ্যবান প্রতিটি মুসলমান যেন সঠিকভাবে যাকাত আদায় করেন এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। এতে শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ উপকৃত হবে এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে।

এ সময় তিনি দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

জুমার নামাজে স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।