পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• রৌদ্র করোটিতে পাঠে ফিরল কবিতার আড্ডা • তা’মীরুল মিল্লাতে টঙ্গীতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! • সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ!
লিঙ্ক কপি হয়েছে!

তামীরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিকী ২০২৬-এর লেখা আহ্বান

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম
তা’মীরুল মিল্লাতে আন্দোলনের জেরে শিক্ষার্থীদের সিট বাতিল ও হয়রানির অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীস্থ প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামীরুল মিল্লাত কামিল মাদরাসা (টঙ্গী) তাদের বার্ষিক প্রকাশনা ‘বার্ষিকী ২০২৬’-এর জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে স্বরচিত লেখা আহ্বান করেছে। গত ৫ এপ্রিল মাদরাসা কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, সৃজনশীল ও মননশীল এই প্রকাশনার জন্য আরবি, বাংলা ও ইংরেজি—এই তিন ভাষাতেই লেখা জমা দেওয়া যাবে। প্রবন্ধ, গল্প, ছড়া, কবিতা, বিজ্ঞান বিচিত্রা, ভ্রমণ কাহিনী, অনুবাদ, রম্য রচনা, স্মৃতিকথা, ধাঁধা, কৌতুক, মতামত ও বিশেষ প্রতিবেদন—সব ধরনের লেখা গ্রহণযোগ্য।

আগ্রহী শিক্ষার্থী ও লেখকদের আগামী ১৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে লেখা জমা দিতে বলা হয়েছে। জমাদানের ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী, লেখা সাদা A4 সাইজের কাগজে এক পৃষ্ঠায় লিখতে হবে এবং নির্ধারিত শিক্ষকদের নিকট সরাসরি (হাতে হাতে) জমা দিতে হবে। লেখার শেষে নাম, শ্রেণি, শাখা, রোল ও মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।

শ্রেণিভেদে লেখা সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নির্ধারণ করা হয়েছে। ১ম থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা জনাব ফেরদৌস বাহাদুর স্যারের নিকট, ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা জনাব মেজবাউল হাসান স্যারের নিকট এবং আলিম থেকে কামিল শ্রেণির শিক্ষার্থীরা জনাব জাহাঙ্গীর আলম স্যারের নিকট লেখা জমা দেবেন। শিক্ষকদের লেখা জমা দিতে হবে ড. মুহাম্মদ নকীব নাসরুল্লাহ উস্তাজের কাছে।

কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, পূর্বে কোথাও প্রকাশিত কোনো লেখা গ্রহণ করা হবে না। এছাড়া ধর্ম অবমাননাকর বা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো লেখা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

মাদরাসার বার্ষিকীর এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, চিন্তাশক্তি বৃদ্ধি ও সৃজনশীলতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।