পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

টঙ্গীতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। 

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শিল্প নগরী টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইসরাত জাহান নামে এক প্রবাসীর পরিবার। রবিবার ( ১২ এপ্রিল) বিকেলে স্থানীয় উত্তর খাঁ পাড়া রোড এলাকায় ভুক্তভোগীর বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহান বলেন, আমার স্বামী জাফর ইকবাল একজন প্রবাসী। টঙ্গীর আউচ পাড়া এলাকায় তার পিতার নামে ৪.১২৫ শতাংশ সম্পত্তি আছে। যা নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান আছে। ১২ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় ও অনলাইন ভার্সনে আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

প্রচারিত সংবাদে দাবী করা হয় টঙ্গীতে সন্ত্রাসী ইসরাত জাহান ও পিন্টু গং কতৃক ওয়ারিশ আনা জমি বিজ্ঞ আদালতের ১৪৫ ধারা ভঙ্গ করে দখলের পায়তারা করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

তিনি আরও বলেন, আমি একজন গৃহিনী একটি কুচক্রি মহল পরিকল্পিতভাবে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যে প্রনদিত ভাবে এই ধরনের সংবাদ প্রচার করছে। আমার নিকট আত্মীয়রা অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা আমাকে বিভিন্নভাবে ভয় ভিত্তি প্রদর্শন করছেন। বর্তমানে আমি আমার সন্তান নিয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করছে।

পরিশেষে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।