পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

জামায়াতের কেন্দ্রীয় অফিসে মেজর রঞ্জনের ‘আগামীর বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নির্বাহী কমিটির সভায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা, সংগঠনের নবীন সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামীর বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অফিস-এ অনুষ্ঠিত এ সভায় বইটির মোড়ক উন্মোচন করেন আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান এমপি।

অনুষ্ঠান শেষে নির্বাহী কমিটির সকল সদস্যদের মাঝে বইটির সৌজন্য কপি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বইটির বিষয়বস্তু নিয়ে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেন এবং আগামীর বাংলাদেশ গঠনে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করা যাবে গচিহাটা লাইব্রেরী ও কলেজ ক্যান্টিনে। এছাড়া সারা দেশ থেকে অনলাইনে রকমারি ডটকম-এ অর্ডার করে এবং মাতৃভাষা প্রকাশনীর মাধ্যমেও বইটি পাওয়া যাবে।

যোগাযোগ: ০১৭১৫-২৪৮২৫৩, ০১৭১৭-৪৮৩২২২, ০১৭১২-৯৬৪৬৩৬।