পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• রৌদ্র করোটিতে পাঠে ফিরল কবিতার আড্ডা • তা’মীরুল মিল্লাতে টঙ্গীতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! • সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ!
লিঙ্ক কপি হয়েছে!

আলিমে ঢাকা বিভাগে ১৪তম, এবার IUT ভর্তি পরীক্ষায়ও কৃতিত্ব দেখালেন টঙ্গীর তা’মীরুল মিল্লাতের নাফিস

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম

গাজীপুর প্রতিনিধি: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)-ওআইসি’র ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী শিহাবুল হাসনাত নাফিস। প্রতিযোগিতাপূর্ণ এ ভর্তি পরীক্ষায় তিনি মেধাতালিকায় ৩২২তম স্থান অর্জন করেন।

শুক্রবার ১৭ এপ্রিল অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর নাফিসের এই সাফল্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা তার এ অর্জনকে অধ্যবসায়, নিয়মিত পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনার ফল হিসেবে উল্লেখ করেছেন।

নিজের সাফল্যের পেছনে পরিবারের পাশাপাশি তা’মীরুল মিল্লাতের শিক্ষকবৃন্দের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শিহাবুল হাসনাত নাফিস। তিনি জানান, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, অনুপ্রেরণা ও সার্বিক দিকনির্দেশনাই তাকে এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।

এর আগে ২০২৫ সালের আলিম পরীক্ষায় ঢাকা বিভাগে ১৪তম স্থান অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন তিনি। শিশু শ্রেণি থেকে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীতেই তার শিক্ষাজীবনের পথচলা শুরু হয়।

শিহাবুল হাসনাত নাফিস ও তার পরিবার তার ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও সফল জীবনের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।