পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• রৌদ্র করোটিতে পাঠে ফিরল কবিতার আড্ডা • তা’মীরুল মিল্লাতে টঙ্গীতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! • সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ!
লিঙ্ক কপি হয়েছে!

IUBAT-এ স্টুডেন্ট রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক: IUBAT—International University of Business Agriculture and Technology-এর Economics Research Society (IERS)-এর উদ্যোগে “স্টুডেন্ট রিসার্চ সেমিনার ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ৩২৪ নম্বর কক্ষে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে শিক্ষার্থীরা তাদের গবেষণা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রাসুল।

সেমিনারে দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। প্রথম গবেষণাপত্র “বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট” বিষয়ে উপস্থাপন করেন বহ্নি দত্ত। এতে দেশের চলমান জ্বালানি সংকট এবং এর টেকসই সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

দ্বিতীয় গবেষণাপত্র “বাংলাদেশে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই সেচ ব্যবস্থা” বিষয়ে উপস্থাপন করেন আসিকুর রহমান আসিফ। এতে কৃষিখাতে টেকসই উন্নয়নের জন্য কার্যকর পানি ব্যবস্থাপনার গুরুত্ব ও করণীয় বিষয় তুলে ধরা হয়।

উপস্থাপনাগুলোর পর একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তাভাবনা গড়ে তোলার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।