পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও ২ জনের নাম প্রকাশ • শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরে খাম্বা বসানো হলেও নেই বিদ্যুতের সংযোগ: দুর্ভোগে এলাকাবাসী

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী থেকে হানিফ মিয়াজীর বাজার সড়কজুড়ে প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে খাম্বা (বৈদ্যুতিক খুঁটি)। কিন্তু দুঃখজনক হলেও সত্য—এখনও সেখানে পৌঁছেনি বিদ্যুৎ সংযোগ। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন আগে বিদ্যুতায়নের আশায় এসব খুঁটি স্থাপন করা হলেও বাস্তবে এর কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি। খুঁটিগুলো যেন এখন এলাকাবাসীর কাছে একপ্রকার “অপূরণীয় প্রতিশ্রুতির প্রতীক” হয়ে দাঁড়িয়েছে। কেন এই খুঁটি বসানো হয়েছিল, আদৌ বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে কিনা—এসব প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তরও তারা পাননি।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “দুই বছরেরও বেশি সময় ধরে খাম্বা (খুঁটি) গুলো এভাবেই দাঁড়িয়ে আছে। যদি বিদ্যুতের জন্য বসানো হয়ে থাকে, তাহলে এতদিনেও সংযোগ হলো না কেন? আমরা জানিই না আসলে এর উদ্দেশ্য কী ছিল।”

আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুধু খুঁটি বসিয়ে তো কোনো লাভ নেই। আমাদের এলাকায় এমনিতেই বিদ্যুতের ভয়াবহ সংকট। দিনে গড়ে ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে, বাকি সময় থাকে না। এই তীব্র গরমে মানুষ চরম কষ্টে দিন পার করছে।”

এলাকাবাসীর মতে, বিদ্যুতের এই অনিশ্চিত সরবরাহ তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এমনকি সাধারণ গৃহস্থালির কাজেও নেমে এসেছে স্থবিরতা।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা চান, হয় দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হোক, নয়তো প্রকল্পটির প্রকৃত অবস্থা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হোক।

এলাকাবাসীর প্রত্যাশা—দীর্ঘদিনের এই অব্যবস্থাপনা দূর করে দ্রুত তাদের ন্যায্য সেবা নিশ্চিত করা হবে এবং ভোগান্তির অবসান ঘটবে।