পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
রাজশাহী আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা
লিঙ্ক কপি হয়েছে!

নিকলীতে ১০ বছরের শিশু নিখোঁজ, ২৫ দিন পেরোলেও মেলেনি সন্ধান

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

নিকলী উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। গত ৩০ মার্চ থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ শিশুটির নাম ইশরাত জাহান। সে নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পাড়াবাজিতপুর গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে ইশরাত জাহান নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সর্বশেষ তাকে পাড়াবাজিতপুর মোড়ে দেখা যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইশরাত জাহানের মা আকলিমা আক্তার জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। পিতার কোনো পরিচয় না থাকায় শিশুটি নানি-নানার কাছেই বড় হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, ইশরাত ছিল শান্ত স্বভাবের শিশু। তার নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ শিশুটির বর্ণনা অনুযায়ী, তার বয়স আনুমানিক ১০ বছর, উচ্চতা প্রায় ৩ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং চুল ছোট। সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।

এ ঘটনায় শিশুটির মা আকলিমা আক্তার ৪ এপ্রিল ২০২৬ তারিখে নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৪৮) দায়ের করেন।

নিকলী থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দেশের বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই শারিফুজ্জামান বলেন, শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কেউ যদি শিশুটির সন্ধান পান, তাহলে নিকটস্থ থানা বা ০১৭১৯-৫৬০৪৭৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয়দের মতে, একটি শিশুর এভাবে নিখোঁজ হয়ে যাওয়া পুরো এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবার এখন একমাত্র সন্তানের খোঁজে দিন কাটাচ্ছে চরম অনিশ্চয়তার মধ্যে।