পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
রাজশাহী আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা
লিঙ্ক কপি হয়েছে!

টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ উল্লাহ আজিজ এ ঘোষণা দেন।

নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন পর পেশাদার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় তারা আবারও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় টেকনাফ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ উল্লাহ আজিজ।

সভায় সংগঠনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিকবৃন্দ ও উপদেষ্টারা। উপস্থিত ছিলেন উপদেষ্টা আবদুল জাব্বার, এস.এন. কায়সার জুয়েল, নাসির উদ্দিন রাজ, মোহাম্মদ আলম মেম্বার, এফ.এ. সোহেল চৌধুরী, রেজাউল করিম শরীফ।

এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি ফরিদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর আজিজ, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়েরুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক ওমর ফারুক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ইমন, সাংস্কৃতিক সম্পাদক রাহমত উল্লাহ, পাঠাগার সম্পাদক শাহ মিসবাহুল হক চৌধুরী, সদস্য অহিদুল মুস্তফা ও মুফিজ উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, ঐক্যবদ্ধতা এবং নৈতিকতার ভিত্তিতে টেকনাফ উপজেলা প্রেস ক্লাবকে আরও শক্তিশালী করে তোলার এখনই উপযুক্ত সময়। তারা একটি সুসংগঠিত, গতিশীল ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাশেষে ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ উল্লাহ আজিজের নেতৃত্বে পূর্বে গঠিত কমিটিকে পুনরায় সক্রিয় করা হয়।