পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১১ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

হযরত শাহজালালে অত্যাধুনিক রাডার স্থাপন, শতভাগ নজরদারিতে দেশের আকাশসীমা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ এএম

ডেক্স রিপোর্ট: বাংলাদেশের আকাশসীমা নজরদারিতে নতুন যুগের সূচনা হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অত্যাধুনিক রাডার ও নেভিগেশন ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে দেশের পুরো আকাশসীমা শতভাগ নজরদারির আওতায় আসবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ (বেবিচক) প্রায় ৯৪২ কোটি টাকা ব্যয়ে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা নির্মাণ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি দেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় একটি বড় অগ্রগতি।

অত্যাধুনিক এই রাডার ও নেভিগেশন প্রযুক্তির মাধ্যমে উড়োজাহাজের চলাচল আরও নিরাপদ, দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের নজরদারি নিশ্চিত হওয়ায় আকাশপথ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, এই উন্নত প্রযুক্তি শুধু নিরাপত্তা বাড়াবে না, বরং আকাশসীমা ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিকভাবেও বাংলাদেশ লাভবান হবে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আরও সহজ ও নির্ভরযোগ্য হওয়ায় রাজস্ব আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত আরও আধুনিক ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।