পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ • প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইক্লিংয়ে, কক্সবাজার কমার্স কলেজে ইউএনডিপির উদ্যোগ • শেরপুরে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শত গাছের চারা বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন, এলাকায় চাঞ্চল্য

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনরত নববিবাহিত কলেজছাত্রী সাদিয়া আক্তার শসী (২৩)-কে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোসাঃ কাজল রেখার ছেলে মোঃ কামরুল ইসলাম নিরব (২৯)-এর সঙ্গে বিবাহের দাবি করে তিনি বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সামনে ম্যাটস কোয়ার্টারে অনশন করছেন।

এদিকে, কামরুল ইসলাম নিরবের বাবা বরিশাল সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মিয়া এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে নারাজ। ছেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পরিবারের সঙ্গে মেয়ের কোনো সম্পর্ক গ্রহণযোগ্য নয় এবং সামাজিক অবস্থানের দিক থেকে মেয়ের পরিবার তাদের তুলনায় নিম্ন—এমন মন্তব্যও করা হয়েছে বলে জানা গেছে।

তবে মেয়ের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য, সম্পর্ক মেনে না নিলে সরকারি কোয়াটার ছাড়ছেন না। প্রয়োজনে আত্মহত্যার হুমকি দেন।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।