পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

নিকলীতে ইয়াবাসহ মাদক সেবনকালে গ্রেপ্তার ১

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৫ মে ২০২৬, ১২:২৮ এএম

নিকলী উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ মে রোববার রাতে পরিচালিত এ অভিযানে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এবং উপপরিদর্শক (এসআই) মো. আঃ সোবহানের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মো. শাহেদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় শনাক্ত করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত রশিদের ছেলে। পরে তার নিজ বাড়ি আঠারবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিকলী থানা পুলিশ আরও জানায়, এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের মধ্যে এ অভিযানের পর স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।