পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

মাদারগঞ্জে সেচপাম্প ঘর থেকে ২শ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৫ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় একটি সেচপাম্প ঘর থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক জিয়াউল হক (৪০), তিনি মহিষবাথান মধ্যপাড়া এলাকার মৃত সায়েদুল হকের ছেলে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমল সরকারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেচপাম্প ঘর থেকে তাকে আটক করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩, তারিখ: ৫ মে ২০২৬।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।