পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

শেরপুরে সাহিত্য অলিম্পিয়াড–২০২৬ এর পুরস্কার বিতরণী সম্পন্ন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৬ মে ২০২৬, ১২:০২ এএম

নিজস্ব প্রতিবেদক: শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত “সাহিত্য অলিম্পিয়াড–২০২৬” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে) শেরপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বাছেত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক জাসিরুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে এবং আইসিটি শিক্ষক সঞ্জয় বনিকের সঞ্চালনায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন ও বাস্তবায়নে পরিষদের সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) রাফিয়াদ ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক (ভারপ্রাপ্ত) মুবতাসিমুর রহমান সাদিক, দপ্তর সম্পাদক নুরুল আমিন, সাহিত্য সম্পাদক সামিউল হক জামিলসহ নির্বাহী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পুরস্কার বিতরণের পাশাপাশি শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং সাহিত্য সম্পাদক সামিউল হক জামিলের আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।